advertisement

ডিএমপির ডিসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৭, ২০২৬, ১০:০১

ডিএমপির ডিসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
ডিএমপি লোগো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে কর্মরত ৬ পুলিশের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

‎সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

featured banner

‎আদেশ অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সদরদপ্তর ও প্রসাশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুকে মতিঝিল (ট্রাফিক) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

‎পাশাপাশি,ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার,গুলশান (গোয়েন্দা) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
সম্পর্কিত খবর
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে