advertisement

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:৫৩

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে ছয়টি চুক্তিতে স্বাক্ষর করেছে ইরাক ও ফ্রান্স। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উভয় নেতা ফ্রান্স থেকে ভবিষ্যতের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য একটি রূপরেখা তৈরিতে সম্মত হয়েছেন। বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং ইরাকের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো স্থান পায়।

featured banner

স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফরাসি প্রতিষ্ঠান ‘হারমাটান এআই’-এর মধ্যে স্বায়ত্তশাসিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর একটি আগ্রহপত্র অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কামান, ড্রোন বিরোধী প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা ক্রয়ে ফরাসি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাগদাদ নতুন আলোচনার পরিকল্পনা করছে।

অন্যান্য চুক্তির মধ্যে রয়েছে ইরাকের জন্য ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ, ফরাসি জ্বালানি সংস্থা ‘টোটালএনার্জিস’-এর সঙ্গে গ্যাস খাতে সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল, গবেষণা ও উদ্ভাবন এবং ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব।

আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আলী আল-জাইদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের আহ্বান জানান। সেই সঙ্গে হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ জাহাজ চলাচলের অধিকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ ২০২৩ সালে স্বাক্ষরিত তাদের কৌশলগত অংশীদারিত্বের অধীনে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক আরও সম্প্রসারণে একমত হয়েছে। প্রধানমন্ত্রী আলী আল-জাইদি সোমবার তার দুই দিনের ফ্রান্স সফর শেষ করেছেন এবং ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে জার্মানিতে যাবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

টপ নিউজ
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা