advertisement

ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বেলজিয়াম কোচ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ০৭, ২০২৬, ০৯:৪১

ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বেলজিয়াম কোচ

বিশ্বকাপের শেষ ষোলোর উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে ফিফা। বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বেলজিয়াম শিবির।

বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বালোগান। ফলে নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে তার মাঠে নামার সুযোগ ছিল না। তবে শেষ মুহূর্তে সেই নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে খেলার অনুমতি দেয় ফিফা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনকলের পরই ফিফা নিজেদের অবস্থান পরিবর্তন করে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

featured banner

ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া। তার মতে, এমন সিদ্ধান্ত ফুটবলের ন্যায্যতা ও খেলাটির মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। নিষেধাজ্ঞা বহাল থাকলে ওই ম্যাচে খেলতে পারতেন না বালোগান। কিন্তু ফিফার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়ে গার্সিয়া বলেন, ফিফা যেন সবাইকে বোকা বানিয়েছে। তার ভাষায়, মনে হচ্ছে বিশ্বকাপে ৫ জুলাইকেই ১ এপ্রিল বা ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফিফার এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও (আরবিএফএ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ ও আইনি বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।

গার্সিয়া আরও বলেন, কোনো দেশ বা ফুটবল ফেডারেশনকে নয়, সবার আগে রক্ষা করতে হবে ফুটবলকে। খেলাটির নৈতিকতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে টুর্নামেন্ট চলাকালীন কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা খুবই বিরল। এর আগে এমন নজির দেখা গিয়েছিল ১৯৬২ সালের বিশ্বকাপে। সেবার সেমিফাইনালে চিলির এক খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের কিংবদন্তি গারিঞ্চা। পরে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
বোর্ড চাইলে জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন

বোর্ড চাইলে জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন

এবার আইসিসির আরও একটি কমিটির দায়িত্বে তামিম ইকবাল

এবার আইসিসির আরও একটি কমিটির দায়িত্বে তামিম ইকবাল

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন

লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ঘিরে বিতর্কে ট্রাম্পের ছায়া

লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ঘিরে বিতর্কে ট্রাম্পের ছায়া

‘আমাদের সালাহ আছে, সঙ্গে আছে আরো ২৬ জন মেসি’

‘আমাদের সালাহ আছে, সঙ্গে আছে আরো ২৬ জন মেসি’

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

টপ নিউজ
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর