advertisement

যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:৫৯

যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

featured banner

আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৪৪ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৪২ শতাংশ।

খাতসংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’ জানায়, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির মোট পরিমাণ আনুমানিক ৮৬২ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়াতে পারে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পোশাক রপ্তানি থেকে মাসিক গড় আয় হয়েছে ৮০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

গত অর্থবছরে মাসিক গড় আয় ছিল ৬৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। ফলে এবার মাসিক গড় রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা ঋণাত্মক ছিল। ওই মাসে প্রবৃদ্ধি হয়েছে মাইনাস ০ দশমিক ১৮ শতাংশ। তবে আগস্ট মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড ২৫ দশমিক ৬৫ শতাংশ।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি, রাত ১২টা থেকে কার্যকর

জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি, রাত ১২টা থেকে কার্যকর

৪৫ বছর পূর্তি উদযাপন করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস

৪৫ বছর পূর্তি উদযাপন করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস

ভালো শেয়ারের দরপতনে কমলো সূচক-লেনদেন

ভালো শেয়ারের দরপতনে কমলো সূচক-লেনদেন

ইউসিবি ব্যাংকের ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

ইউসিবি ব্যাংকের ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

টপ নিউজ
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর