advertisement

৪৫ বছর পূর্তি উদযাপন করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুলাই ০৭, ২০২৬, ১১:৫৭

৪৫ বছর পূর্তি উদযাপন করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস

দেশের নির্মাণ শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস ৪৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে কেক কেটে ৪৫ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

featured banner


অনুষ্ঠানে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের ৪৫ বছরের অর্জন, দেশের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা এবং গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ স্যানিটারি ও প্লাম্বিং সমাধান নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়।


অনুষ্ঠানে আর এন পাল বলেন, গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা ও মিস্ত্রিদের আস্থাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের গত ৪৫ বছরের সবচেয়ে বড় অর্জন। এই আস্থার ভিত্তিতেই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ পাইপ ও ফিটিংস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। ভবিষ্যতেও উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব বলেন, মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের পণ্য ব্যবহৃত হচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। একটি ভবনের পূর্ণাঙ্গ প্লাম্বিং সমাধান নিশ্চিত করার পাশাপাশি আগামী দিনেও আধুনিক, টেকসই ও মানসম্পন্ন পাইপিং সল্যুশন নিয়ে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।


এসময় আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের প্রধান মার্কেটিং কর্মকর্তা মুরশেদ মুনীম, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার, খুচরা বিক্রেতা এবং ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


৪৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিলার, খুচরা বিক্রেতা ও মিস্ত্রীদের জন্য আকর্ষণীয় উপহার, বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম, আউটডোর ব্র্যান্ডিং এবং দেশের ১০টি জেলায় মিস্ত্রিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট। একই সঙ্গে আরএফএল কেয়ার সফটওয়্যারের মাধ্যমে ডিলার, রিটেইলার ও মিস্ত্রীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
সম্পর্কিত খবর
জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি, রাত ১২টা থেকে কার্যকর

জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি, রাত ১২টা থেকে কার্যকর

ভালো শেয়ারের দরপতনে কমলো সূচক-লেনদেন

ভালো শেয়ারের দরপতনে কমলো সূচক-লেনদেন

ইউসিবি ব্যাংকের ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

ইউসিবি ব্যাংকের ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’