advertisement

দেশে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৮, ২০২৬, ০২:০১

দেশে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৬

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে।


তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি।

featured banner

মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৯৬ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি। এই এক দিনে ঢাকা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন এবং খুলনা বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯৩১ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে।


দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩১৮ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে ২ হাজার ৫৭০ জন (মহানগরসহ), খুলনা বিভাগে ৯০৫ জন, রাজশাহী বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২৪ জন, সিলেট বিভাগে ৬৮ জন এবং রংপুর বিভাগে ৩২ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।


চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলো থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন।


এ নিয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৭৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকা মহানগরেই আছেন ১৪১ জন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
সম্পর্কিত খবর
ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি ভাইরাল জ্বর—বোঝার উপায় কী? কী করবেন রোগী ও পরিবার

ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি ভাইরাল জ্বর—বোঝার উপায় কী? কী করবেন রোগী ও পরিবার

ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান

ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ছানি অপারেশনের অভাবে অন্ধত্বে ভুগছে ১০ লাখ মানুষ, নেওয়া হচ্ছে পরিকল্পনা

ছানি অপারেশনের অভাবে অন্ধত্বে ভুগছে ১০ লাখ মানুষ, নেওয়া হচ্ছে পরিকল্পনা

ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি

ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি