advertisement

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ০৭, ২০২৬, ১১:০৮

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

দক্ষিণ ফ্রান্সের পিরেনে-ওরিয়েন্টাল অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অন্তত ১২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ৮০০ দমকলকর্মী কাজ করছেন, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রেভিলাক কমিউনে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়।

featured banner

বিএফএমটিভির বরাত দিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পিরেনে-ওরিয়েন্টাল অঞ্চলের দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

পিরেনে-ওরিয়েন্টাল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলজিওইনো বলেন, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে সোমবারের মতোই আবহাওয়া বিরূপ থাকায় মঙ্গলবারের মধ্যেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের তিনটি বিভাগে দাবানলের ঝুঁকি ‘অত্যন্ত বেশি’ এবং আরও ৬১টি বিভাগে ‘উচ্চ’ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহের কারণে ৬১টি বিভাগে ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যা দাবানল নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলবে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু সোমবার জাতীয় পরিষদে বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৫০০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকি বাড়ছে, তাই পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদলু এজেন্সি

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

টপ নিউজ
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা