
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

ভারতের পেট্রাপোল সীমান্তে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে একটি গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ওপারে এ কর্মসূচি শুরু হয়, যাতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন।
গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেট্রাপোলের সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন।
সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
অন্যদিকে অশোক কীর্তনীয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলে মন্তব্য করেন।
এদিকে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।
বিজিবির কর্মকর্তা মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক ও চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে একটি গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়, যাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কার্যক্রম নিষিদ্ধ দলটির কেউ যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা
ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়া ও মালদ্বীপের শীর্ষ নেতা
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম