advertisement

‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২৬, ১০:৫৫

‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’
সংগৃহীত ছবি

প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হল প্রত্যর্পণ ও আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম।


শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

featured banner


পোস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে এ বিষয়ে কথা বললেন জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্য।


সম্ভাব্য সিভিল ওয়ার সিচুএশন এড়াতে ২১শে আগস্ট, ২০২৪ এ রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলাম উল্লেখ করে রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক বলেন, হয়ত জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই। সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র।


পোস্টে মাহফুজ আলম লেখেন, চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে দীপ্তির পোস্ট

স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে দীপ্তির পোস্ট

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

উপদেষ্টা হয়ে অনেক কিছুই করতে পারেননি আসিফ নজরুল : শিক্ষামন্ত্রী

উপদেষ্টা হয়ে অনেক কিছুই করতে পারেননি আসিফ নজরুল : শিক্ষামন্ত্রী

খামেনির শোকানুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

খামেনির শোকানুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী