
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেবে। তবে কারা কারা এতে উপস্থিত থাকবেন, সে বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন তিনি।

এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার-এই বিষয়গুলোকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে গেছেন। তিনি দেশে ফেরার পর দলটির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
এরপর পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের
অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা