advertisement

ভেনিসে আরআইসি একাডেমির এডুকেশন সেন্টার উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুলাই ০৮, ২০২৬, ১০:১৭

ভেনিসে আরআইসি একাডেমির এডুকেশন সেন্টার উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

​ইতালির ভেনিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আরআইসি একাডেমির’ নতুন এডুকেশন সেন্টার উদ্বোধন এবং অফলাইন ক্লাশ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

featured banner

​আরআইসি সল্যুশনের পরিচালক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আরআইসি একাডেমির পরিচালক ড. ঋতু মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আব্দুল আজিজ সেলিম, পলাশ রহমান, তানভীরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মারুফা, আরাফ এলেনা প্রমুখ।

​দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ড. ঋতু মিয়া বলেন, আরআইসি একাডেমি দীর্ঘ ৯ বছর ধরে অভিবাসী বাংলাদেশিদের ইতালিয়ান ভাষা শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। এতদিন এই কার্যক্রম শুধু অনলাইনে পরিচালিত হলেও সম্প্রতি ভেনিসে বসবাসকারী অভিবাসীদের সুবিধার্থে অফলাইনে ভাষা শিক্ষা, সার্টিফিকেট প্রদান এবং ড্রাইভিং কোর্স শুরু করা হয়েছে। এই কার্যক্রমগুলো প্রাতিষ্ঠানিকভাবে আরও বেগবান করার লক্ষ্যেই নতুন এই এডুকেশন সেন্টারটি উদ্বোধন করা হলো।

তিনি বলেন, ইন্টিগ্রেশন মানে বৈচিত্র্যকে ধারণ করা; কারো নিজস্ব সংস্কৃতি বা ধর্মকে গলাটিপে হত্যা করা নয়। নিজের স্বকীয়তা বিলীন করে অন্য সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার নাম ইন্টিগ্রেশন নয়। তাই নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষা করতে হলে ইতালীয় ভাষা জানা অত্যন্ত প্রয়োজন।

উল্লেখ্য, ড. ঋতু মিয়া ভেনিসের রাজনীতি ও সামাজিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। তিনি স্থানীয় নির্বাচনে ইতালির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিডি (পার্টাতো ডেমোক্রেটিকো) থেকে সিটি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। তিনি ভেনিস বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন এবং দীর্ঘদিন ধরে অভিবাসীদের ইতালীয় ভাষা শিক্ষাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন।

​অনুষ্ঠানের শেষপর্যায়ে আরআইসি একাডেমি থেকে ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি

ছয় মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন ৪ হাজারের বেশি বাংলাদেশি

ছয় মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন ৪ হাজারের বেশি বাংলাদেশি

পুলিশ পরিচয়ে বাংলাদেশিকে অপহরণ, মালয়েশিয়ায় ৩ নাগরিক গ্রেপ্তার

পুলিশ পরিচয়ে বাংলাদেশিকে অপহরণ, মালয়েশিয়ায় ৩ নাগরিক গ্রেপ্তার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

টপ নিউজ
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর