advertisement

বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৭, ২০২৬, ০৯:৫৭

বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে: নাহিদ ইসলাম
সমাবেশে নাহিদ ইসলামস | এনসিপির নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে মত দিলেও সরকার এখনো তা বাস্তবায়ন করেনি। এ কারণে তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি ও বেইমানি করছে।’

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

featured banner

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও ‘জুলাই পদযাত্রা’র আয়োজন করা হয়।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও চলতি বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি।

তিনি আরও বলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক সারা দেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবারিদের দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়।’

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে। এসব কর্মকাণ্ড দ্রুত নির্মূলে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘জনগণের স্বার্থের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত রাজনৈতিক মতপার্থক্য বড় বিষয় নয়। বিএনপি ভালো কাজ করলে তার প্রশংসা করার মানসিকতা যেমন থাকতে হবে, তেমনি জনগণ ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড হলে যৌক্তিক সমালোচনা করার সাহসও থাকতে হবে।’

সমাবেশে গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েব, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ এবং এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মহাসমাবেশে মিলিত হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’

‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

টপ নিউজ
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর