advertisement

উপকারী জ্ঞান লাভে মহানবী (সা.)-এর শিখানো দোয়া

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুলাই ০৮, ২০২৬, ০১:৫৪

উপকারী জ্ঞান লাভে মহানবী (সা.)-এর শিখানো দোয়া

জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে, তবে সব জ্ঞান মানুষের জন্য কল্যাণকর নয়। এমন অনেক জ্ঞান রয়েছে যা অহংকার, বিভ্রান্তি বা গুনাহের পথ উন্মুক্ত করে; আবার এমন জ্ঞানও আছে যা মানুষকে আল্লাহর পরিচয় লাভে সাহায্য করে, আমলকে শুদ্ধ করে, চরিত্রকে পরিশীলিত করে এবং দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখায়।


তাই ইসলামে উপকারী জ্ঞান অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

featured banner

মহানবী (সা.) নিজেই আল্লাহর কাছে এমন জ্ঞানের জন্য দোয়া করতেন, যা মানুষের ঈমান, আমল ও নৈতিকতাকে সমৃদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক হয়। একই সঙ্গে তিনি এমন জ্ঞান থেকে আশ্রয় প্রার্থনা করতেন, যা মানুষের কোনো উপকারে আসে না। তাই একজন মুমিনের প্রতিদিনের প্রার্থনার অন্যতম অংশ হওয়া উচিত—আল্লাহর কাছে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল এবং কল্যাণময় জীবন কামনা করা।


এই বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ ও সহজ একটি দোয়াটি হলো—

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا


উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজক্বান ত্বইয়্যিবা, ওয়া আমালান মুতাক্বাব্বালা।

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, উত্তম রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।’


হাদিস : উম্মে সালামা (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) প্রতিদিন ফজরের নামাজের পর নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন। (ইবনে মাজাহ, হাদিস : ৯২৫, মুসনাদে আহমাদ, হাদিস : ২৬৬০২)


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
সম্পর্কিত খবর
জাদুবিদ্যার ইতিহাস, বাস্তবতা ও একজন মুমিনের করণীয়

জাদুবিদ্যার ইতিহাস, বাস্তবতা ও একজন মুমিনের করণীয়

মানুষের যেকোনো অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল

মানুষের যেকোনো অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল

এক মিনিটে আপনি যেসব মহামূল্যবান আমল করতে পারেন

এক মিনিটে আপনি যেসব মহামূল্যবান আমল করতে পারেন

অশ্লীলতা মানব জীবনে সর্বদা লাঞ্ছনা বয়ে আনে

অশ্লীলতা মানব জীবনে সর্বদা লাঞ্ছনা বয়ে আনে

জাহেলি যুগে সামাজিক অবক্ষয়ের কারণসমূহ

জাহেলি যুগে সামাজিক অবক্ষয়ের কারণসমূহ