advertisement

মানুষের যেকোনো অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুলাই ০৮, ২০২৬, ০১:৫৫

মানুষের যেকোনো অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল

মানুষের জীবনে বন্ধু যেমন আছে, তেমনি শত্রুও আছে। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে—কিছু মানুষ হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা কিংবা স্বার্থের কারণে অন্যের ক্ষতি করার চেষ্টা করে।


এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম ও প্রধান আশ্রয় হলো মহান আল্লাহ। কারণ প্রকৃত রক্ষাকর্তা, সাহায্যকারী ও অভিভাবক একমাত্র তিনিই। তাইতো রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ আমাদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা বিপদ-আপদ, শত্রুর অনিষ্ট, জুলুম ও ষড়যন্ত্র থেকে আল্লাহর আশ্রয় লাভে সহায়ক। দোয়াটি হলো-

featured banner

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ


উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম, ওয়া নাঊজুবিকা মিন শুরুরিহিম।


অর্থ : ‘হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ১৫৩৭)


আমলের নিয়ম : যেকোনো ভয় বা শত্রুর চক্রান্তের আশঙ্কায় এই দোয়াটি অন্তত তিনবার করে নিয়মিত পাঠ করলে শত্রুর যেকোনো অনিষ্ঠ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। ইনশাআল্লাহ।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
সম্পর্কিত খবর
জাদুবিদ্যার ইতিহাস, বাস্তবতা ও একজন মুমিনের করণীয়

জাদুবিদ্যার ইতিহাস, বাস্তবতা ও একজন মুমিনের করণীয়

উপকারী জ্ঞান লাভে মহানবী (সা.)-এর শিখানো দোয়া

উপকারী জ্ঞান লাভে মহানবী (সা.)-এর শিখানো দোয়া

এক মিনিটে আপনি যেসব মহামূল্যবান আমল করতে পারেন

এক মিনিটে আপনি যেসব মহামূল্যবান আমল করতে পারেন

অশ্লীলতা মানব জীবনে সর্বদা লাঞ্ছনা বয়ে আনে

অশ্লীলতা মানব জীবনে সর্বদা লাঞ্ছনা বয়ে আনে

জাহেলি যুগে সামাজিক অবক্ষয়ের কারণসমূহ

জাহেলি যুগে সামাজিক অবক্ষয়ের কারণসমূহ